Pages

Showing posts with label bjp. Show all posts
Showing posts with label bjp. Show all posts

Tuesday, October 20, 2020

তৃণমূলের তরুণ তুর্কী নেতা সন্দীপ এক্কার নেতৃত্বে কালচিনিতে বিজেপি ভাঙ্গার ঝড়

 


প্রাক্তন বিজেপি নেতা বর্তমানে তৃণমূলের কালচিনি ব্লকের নবনিযুক্ত সহ-সভাপতি তরুণ তুর্কী নেতা সন্দীপ এক্কা কালচিনিতে বিজেপির সংগঠন ভেঙে তছনছ করে দিচ্ছেন।
প্রায় রোজই কালচিনির বিভিন্ন অঞ্চল এবং বুথে হানা দিয়ে তিনি কয়েক হাজার বিজেপির কর্মী ও সমর্থককে তৃণমূলে যোগদান করিয়েছেন।

Monday, January 8, 2018

আলিপুরদুয়ার বিজেপি থেকে ধারাবাহিক পদত্যাগ অব্যাহত

দুর্নীতি এবং গোর্খাল্যান্ড ইস্যুর পরিপ্রেক্ষিতে প্রবল গোষ্ঠী কোন্দলের জেরে আলিপুরদুয়ার জেলা বিজেপি'র সভাপতি ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধারাবাহিকভাবে দল থেকে পদত্যাগ অব্যাহত। বেশ কয়েকজন পুরনো বিজেপি নেতা ও কয়েক'শ কর্মী গত একমাসে জেলা বিজেপি সভাপতির প্রতি অনাস্থা দেখিয়ে  ও নানা  অভিযোগ তুলে দলত্যাগ করেছেন। তার উপর ডুয়ার্সের  গজমম এর সমস্ত নেতা ও কর্মীরা দলবেঁধে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি ও তাঁর সমর্থকরা জেলা রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন।

Saturday, December 2, 2017

দিলীপ ঘোষের উপর হামলার জবাবী বিক্ষোভ আলিপুরদুয়ার বিজেপি নমো নমো করে সারলো

আলিপুরদুয়ার জেলা বিজেপির বিক্ষোভ মিছিল
আলিপুরদুয়ার জেলা বিজেপির বিক্ষোভ মিছিল
গতকাল রাজ্য বিজেপি সভাপতির উপর শাসকগোষ্ঠীর হামলার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রায় সর্বত্রই প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শিত হলো। আলিপুরদুয়ারেও তার ব্যাতিক্রম দেখ গেল না। তবে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিটা দায়সারা ভাবে করা হলো জেলা বিজেপির পক্ষ থেকে। মোটামুটি জনা পঞ্চাশেক লোকের এই মিছিলে কোন ব্যানার ছিল না। মাত্র এক দুটি দলীয় পতাকা দেখা গিয়েছে।

Monday, November 13, 2017

দিলীপ ঘোষের পরিশ্রমে আলিপুরদুয়ারে কি পদ্ম ফুল ফুটবে?

ST morcha
বীরপাড়াতে এস টি মোর্চার  বৈঠক
মানতেই হবে আলিপুরদুয়ারে  এসে বিজেপির শক্তি সংহত করতে অক্লান্ত পরিশ্রম করছেন দিলীপ ঘোষ। প্রবল গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আলিপুরদুয়ার জেলা বিজেপি একটি সাইনবোর্ডে পরিণত হয়েছে। যদিও  দিলীপ ঘোষ সমস্ত বিবাদমান গোষ্ঠীগুলোকে একই মঞ্চে আনার প্রচেষ্টা চালাচ্ছেন তবুও যেন কোথায় বেসুরো সুর বেজে চলেছে।

তার প্রচেষ্টার ফলে জেলা সভাপতি এবং তার দলবল যে সমস্ত নেতাদের পাত্তাই দিতেন না বা যারা  জেলা সভাপতির সঙ্গে কোন্দল করে দল ত্যাগ করেছিলেন তাদেরও এক দুজনকে দিলীপ ঘোষের বিভিন্ন সভাতে দেখা গেল।

Tuesday, October 24, 2017

রথীন বোসের ফেসবুক পোষ্ট ঘিরে আলিপুরদুয়ার বিজেপিতে তীব্র অসন্তোষ

Rathin Bose Facebook

গঙ্গাপ্রসাদের পক্ষ নিয়ে রথীন বোসের facebook post ঘিরে আলিপুরদুয়ার জেলা বিজেপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পরেছে।

 গত রবিবার ২২ শে অক্টোবর' ১৭ আলিপুরদুয়ার গঙ্গা হোটেলে জেলা বিজেপির কার্যকারীনি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিজেপির মধ্যে গোর্খাল্যান্ড ও অন্যান্য ইস্যুতে গঙ্গাপ্রসাদ বিরোধী লোকজন সংখ্যাগুরু হওয়ায় ও প্রবল গোষ্ঠিদ্বন্দের কারনে গঙ্গাপ্রসাদ এর আগের জেলা কার্যকারীনি সভা করতে পারেন নি। রাজ‍্যকমিটির চাপে এবারের জেলা কার্যকারীনি সভা করা হলেও সংবাদমাধ্যমের সামনে পূর্বের জেলা কার্যকারীনি না হওয়ার বিষয়টি গঙ্গাপ্রসাদ এড়িয়ে গেছেন।

Monday, October 9, 2017

আলিপুরদুয়ার তৃণমূলের হুঁসিয়ারি বিজেপিকে পোড়ানো হল দিলীপ ঘোষ ও অমিত শাহের কুশপুতুল

কুশপুতুল দাহ
৭ই অক্টোবরঃআলিপুরদুয়ারের বিধায়ক তথা   জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী নাম
না করে বিজেপি কর্মীদের কড়া হুঁসিয়ারি দিলেন।
তাঁঁর স্পষ্ট হুঁসিয়ারি, “যদি  বিজেপি নেতা-কর্মীরা আলিপুরদুয়ারে মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করেন,তাহলে তাদের শুধু আলিপুরদুয়ার জেলা নয়, রাজ্য থেকে বার করে দেওয়া হবে। অযথা বেশী নোংরা ধরনের সাহস যেন তারা না দেখান। 

Sunday, September 24, 2017

বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠক শুরু হচ্ছে দিল্লিতে রবিবার থেকে

রবিবার থেকে শুরু হচ্ছে বিজেপির ২ দিনের রাষ্ট্র কর্মসমিতির বৈঠক। গুজরাত নির্বাচনের আগে এই বৈঠকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নীতিগত সিদ্ধান্তের ওপর আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে দলের প্রথমসারির নেতৃত্ব ছাড়াও হাজির থাকবেন সমস্ত রাজ্যগুলির সভাপতিরা। থাকবেন সমস্ত সাংসদ ও বিধায়কও।