Pages

Showing posts with label গোষ্ঠী দ্বন্দ্. Show all posts
Showing posts with label গোষ্ঠী দ্বন্দ্. Show all posts

Monday, November 13, 2017

দিলীপ ঘোষের পরিশ্রমে আলিপুরদুয়ারে কি পদ্ম ফুল ফুটবে?

ST morcha
বীরপাড়াতে এস টি মোর্চার  বৈঠক
মানতেই হবে আলিপুরদুয়ারে  এসে বিজেপির শক্তি সংহত করতে অক্লান্ত পরিশ্রম করছেন দিলীপ ঘোষ। প্রবল গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আলিপুরদুয়ার জেলা বিজেপি একটি সাইনবোর্ডে পরিণত হয়েছে। যদিও  দিলীপ ঘোষ সমস্ত বিবাদমান গোষ্ঠীগুলোকে একই মঞ্চে আনার প্রচেষ্টা চালাচ্ছেন তবুও যেন কোথায় বেসুরো সুর বেজে চলেছে।

তার প্রচেষ্টার ফলে জেলা সভাপতি এবং তার দলবল যে সমস্ত নেতাদের পাত্তাই দিতেন না বা যারা  জেলা সভাপতির সঙ্গে কোন্দল করে দল ত্যাগ করেছিলেন তাদেরও এক দুজনকে দিলীপ ঘোষের বিভিন্ন সভাতে দেখা গেল।