Pages

Showing posts with label serial. Show all posts
Showing posts with label serial. Show all posts

Monday, January 8, 2018

আলিপুরদুয়ার বিজেপি থেকে ধারাবাহিক পদত্যাগ অব্যাহত

দুর্নীতি এবং গোর্খাল্যান্ড ইস্যুর পরিপ্রেক্ষিতে প্রবল গোষ্ঠী কোন্দলের জেরে আলিপুরদুয়ার জেলা বিজেপি'র সভাপতি ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধারাবাহিকভাবে দল থেকে পদত্যাগ অব্যাহত। বেশ কয়েকজন পুরনো বিজেপি নেতা ও কয়েক'শ কর্মী গত একমাসে জেলা বিজেপি সভাপতির প্রতি অনাস্থা দেখিয়ে  ও নানা  অভিযোগ তুলে দলত্যাগ করেছেন। তার উপর ডুয়ার্সের  গজমম এর সমস্ত নেতা ও কর্মীরা দলবেঁধে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি ও তাঁর সমর্থকরা জেলা রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন।