Pages

Showing posts with label ধারাবাহিক. Show all posts
Showing posts with label ধারাবাহিক. Show all posts

Monday, February 26, 2018

আলিপুরদুয়ার জেলা বিজেপিতে ভাঙন অব্যাহত , সহ-সভাপতি বেবী পাল সদলবলে বিজেপি ছাড়লেন

Baby Pal
শ্রীমতি বেবী পাল
আলিপুরদুয়ার জেলা বিজেপিতে ভাঙন অব্যাহত। রবিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি'র সহ-সভাপতি শ্রীমতি বেবী পাল সদলবলে বিজেপি পরিত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আলিপুরদুয়ার কলেজ হল্টের  জেলা কংগ্রেস ভবনে তিনি জেলা কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বরঞ্জন সরকারের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন।

উল্লেখ্য যে শ্রীমতি বেবী পাল গত মাস ছয়েক আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং আলিপুরদুয়ার জেলা বিজেপির সহ-সভাপতির দায়িত্ব ভার পেয়েছিলেন।


Monday, January 8, 2018

আলিপুরদুয়ার বিজেপি থেকে ধারাবাহিক পদত্যাগ অব্যাহত

দুর্নীতি এবং গোর্খাল্যান্ড ইস্যুর পরিপ্রেক্ষিতে প্রবল গোষ্ঠী কোন্দলের জেরে আলিপুরদুয়ার জেলা বিজেপি'র সভাপতি ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধারাবাহিকভাবে দল থেকে পদত্যাগ অব্যাহত। বেশ কয়েকজন পুরনো বিজেপি নেতা ও কয়েক'শ কর্মী গত একমাসে জেলা বিজেপি সভাপতির প্রতি অনাস্থা দেখিয়ে  ও নানা  অভিযোগ তুলে দলত্যাগ করেছেন। তার উপর ডুয়ার্সের  গজমম এর সমস্ত নেতা ও কর্মীরা দলবেঁধে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি ও তাঁর সমর্থকরা জেলা রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন।