Sunday, September 24, 2017
সন্ধি চাইছেন নিঃসঙ্গ বিমল গুরুঙ্গ, বার্তা পাঠালেন
এতোদিন যার চার পাশে লোকজন ঘিরে থাকতো, আজ কি তিনি নিজেকে নিঃসঙ্গ বোধ করছেন? দীর্ঘদিন ধরেই তিনি দার্জিলিং ছাড়া। পালিয়ে বেড়াচ্ছেন বনে জঙ্গলে। রাশ আলগা হচ্ছে খাসতালুকে। এই অবস্থায় ‘ট্র্যাক টু’ মারফত আলোচনার বার্তা পাঠিয়েছেন বিমল গুরুঙ্গ। তিনি চাইছেন অন্তত রাজ্য সরকারের কোনও প্রতিনিধির সঙ্গে তাঁর পাঠানো প্রতিনিধির কথা শুরু হোক। কিন্তু রাজ্য সরকার এই মৌখিক বার্তাকে গুরুত্ব দিতে নারাজ। লিখিত প্রস্তাব দিক গুরুঙ্গ। তবেই আলোচনা। জানিয়ে দিয়েছে রাজ্য।
Thursday, September 21, 2017
বিসর্জন নিয়ে হাইকোর্টে কি কি হল
রাজ্য সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই তিনটি জনস্বার্থ মামলা হয়
কলকাতা হাইকোর্টে। সেই মামলার রায় দিল ডিভিশন বেঞ্চ।মহরমের দিন দুর্গা
পুজোর বিসর্জন করা যাবে। রাজ্য সরকারের নির্দেশিকাকে খারিজ করে দিয়ে এই রায়
দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ও
বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।আদালত রায়ে বলে, দশমী থেকে রোজ রাত
১২টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। সব দিনেই বিসর্জন দেওয়া যাবে।
Subscribe to:
Posts (Atom)



