Pages

Showing posts with label group clash. Show all posts
Showing posts with label group clash. Show all posts

Saturday, October 7, 2017

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আলিপুরদুয়ার জেলা বিজেপি দিলীপ ঘোষের হেনস্থার প্রতিবাদ ঠিকমত করতে পারলো না

আলিপুরদুয়ার সদর
গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আলিপুরদুয়ার জেলা বিজেপি পাহাড়ে দিলীপ ঘোষের হেনস্থার প্রতিবাদ ঠিকমত করতে পারলো না। গত শুক্রবার সন্ধ্যায় বিজেপির রাজ্য কমিটির তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়। আলিপুরদুয়ার জেলা বিজেপির হাতে যে নির্দেশটি আসে তা'তে নিম্নলিখিত কথা লেখা ছিল।

" রাজ্য সভাপতি দিলীপদার উপরে হামলার প্রতিবাদে আগামীকাল ধিক্কার কর্মসূচী পালিত হবে। জেলার সকল স্থান থেকে জেলা কার্য্যালয়ে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। যেভাবেই হোক বেশি বেশি সংখ্যক কার্য্যকর্তা নিয়ে আসতে হবে।