মুকুল রায় ‘ক্লোজড চ্যাপ্টার’। একদা তৃণমূলের নম্বর টু’কে নিয়ে আর ভাবছে না
দল। বুধবার মুকুল রায় প্রসঙ্গে এই মন্তব্যই করলেন তৃণমূলের মহাসচিব পার্থ
চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের সব পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ
করেছেন মুকুল। দ্রুতই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শোনা
যাচ্ছে। রাজ্য বিজেপির দপ্তরে নাকি বিজয়া দশমীর ভেটও পাঠিয়েছেন। কিন্তু
মুকুল বিজেপিতে গেলেও তৃণমূলের কিছু যায় আসে না, মত পার্থর। এদিন তিনি
বলেন, ‘সিপিএম ঐতিহাসিক ভুল করেছে।
