সঙ্ঘ প্রধান মোহন ভগবতের একটি অনুষ্ঠানের অনুমোদন বাতিল
করল রাজ্য সরকার৷ আগামী ৩ অক্টোবর মহাজাতি সদনে এক অনুষ্ঠানে বক্তব্য
রাখার কথা ছিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভগবতের৷ তার জন্য
প্রয়োজনীয় অনুমোদনও মিলেছিল৷ কিন্তু সোমবার হঠাৎ সেই অনুমোদন তুলে
নেয় রাজ্য সরকার৷ রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন পৃথক একটি
অনুষ্ঠান থাকার কারণে অনুমোদন বাতিল করা হল৷ অনুষ্ঠানটি অবশ্য আরএসএসের
ছিল না৷ এর আগে বিজেপি সভাপতি অমিত শাহেরও সভার অনুমতি দেয়নি রাজ্য সরকার৷
আগামী ৩ অক্টোবর সিস্টার নিবেদিতা মিশন ট্রাস্টের তরফে আয়োজিত এই
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা ছিল সঙ্ঘ প্রধানের।
